কুষ্টিয়ায় শোক দিবসের র্যালি শেষে দুইপক্ষের সংঘর্ষে যুবক নিহত হওয়ার ঘটনায় জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজ ও সভাপতি আক্তারুজ্জামান লাবুসহ ২০ জনকে আসামি করে মামলা হয়েছে। রবিবার সবুজের বড় ভাই আরিফ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন।
এদিকে এই ঘটনায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের সহযোগী মধুকে একটি বিদেশি শর্টগান ও ১৬ রাউন্ড গুলিসহ র্যাব গ্রেফতার করেছে। এছাড়াও তার আরো দুই সহযোগী গ্রেফতার হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শনিবার জাতীয় শোক দিবসে জেলা আওয়ামী লীগের র্যালি শেষে মোমিনুর রহমান মোমিজ ও সাজ্জাদ হোসেনের সবুজের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সবুজ হোসেন (২৩) নামে মোমিজের এক সমর্থক নিহত হন।
