জেলার বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনার ঘটেছে। পালানোর সময় স্থানীয় লোকজন আরিফ (২২) নামে ডাকাতদলের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
রবিবার ভোররাতে উপজেলাধীন কয়েনবাজার এলাকার ওই মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কমপক্ষে ১০টি বাস ও ট্রাকে ডাকাতি করে দুর্বৃত্তরা। আটক আরিফ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মানিকদিয়া গ্রামের বাসিন্দা।
