সাও পাওলোতে রাতভর গোলাগুলিতে নিহত ১৮

আপডেট : ১৬ আগস্ট ২০১৫, ১৮:২২
 
ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোতে রাতভর গোলাগুলিতে ১৮ জন নিহত হয়েছেন। শহরের বাইরের দিকে বন্দুকধারীদের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। খবর-বিবিসির।
 
শহরের বেশ কয়েক যায়গার স্থানীয়রা জানিয়েছেন, মুখোশধারী হামলাকারীরা গাড়িতে চড়ে বিভিন্ন যায়গায় গিয়ে গুলি চালায়। অনেক ক্ষেত্রেই গুলি করার আগে নিহতদের নাম জিজ্ঞাসা করা করে বন্দুকধারীরা। কয়েক যায়গায় গুলি করার আগে নিহতের কোন পুলিশ রেকর্ড আছে কিনা তাও জিজ্ঞাসা করা হয়।
 
সাও পাওলো নগর কর্তৃপক্ষ হামালার পেছনের কারণ খতিয়ে দেখছে। বেছে বেছে হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে বলে ধারনা করা হচ্ছে। বিবিসির স্থানীয় সংবাদদাতা জানান, প্রতিশোধ হিসেবে এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়ে থাকতে পারে। সন্দেহ করা হচ্ছে নিহতরা মাদক চোরাচালানের সাথে জড়িত। এর সাথে এমনকি পুলিশের জড়িত থাকার কথাও সন্দেহ করা হচ্ছে।
 
IMG0
 
গত সপ্তাহে সাও পাওলোতে দুজন পুলিশ নিহত হওয়ার পর এই ঘটনা ঘটল। এর আগেও এধরনের ঘটনা ঘটলেও পুলিশ জানিয়েছে এবারই সবচেয়ে বেশি মানুষ হতাহত হয়েছে।