সাভারের কাউন্দিয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে গোয়ালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম সৈয়দ মাশরাফি (১০)। সে কাউন্দিয়া অক্সফোর্ড একাডেমির চতুর্থ শ্রেণির ছাত্র। মাশরাফি কাউন্দিয়া পাচকানি এলাকার সৈয়দ জহুরুল ইসলামের ছেলে।
জানা গেছে, দুপুরে মাশরাফিকে একটি পুকুর পাড়ে রেখে তারা বাবা দোকানে যান। এ সময় পা পিছলে পুকুরে পড়ে যায় সে। পরে স্থানীয়রা পুকুরে মাছ ধরার জাল ফেলে তাকে খোঁজাখুজি করে। তিন ঘন্টা পরে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পানির নিচে থেকে তার মৃতদেহ উদ্ধার করে। পরে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করে ফায়ার সার্ভিস কর্মীরা।
