চীনের তিয়ানজিনে এখনো ৯৫ জন নিখোঁজ

আপডেট : ১৬ আগস্ট ২০১৫, ২০:১৬
 
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দর নগরী তিয়ানজিনে রাসায়নিক পদার্থের গুদামে ভয়াবহ বিস্ফোরণের চার দিন পরও ৯৫ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৮৫ জনই ফায়ার সার্ভিসের কর্মী।
 
৩০ সেকেন্ডের ব্যবধানে দুই দফায় বিস্ফোরণে এখন পর্যন্ত ১১২ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। শত শত আহত মানুষকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
IMG0
 
বুধবারের ওই বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, উদ্ধার করা মৃতদেহগুলোর মধ্যে মাত্র কয়েকটিকেই সনাক্ত করা সম্ভব হয়েছে। এদিকে বিস্ফোরণ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে কয়েক ডজন ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে চীন সরকার।
 
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে এখন পর্যন্ত ৫০টি ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে। এই সাইটগুলোর বিরুদ্ধে ভীতি ছড়ানোর অভিযোগ উঠেছে। একই অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েক শ একাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।
 
চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সূত্র: বিবিসি।