জেলার আশুগঞ্জ উপজেলায় নিখোঁজের তিনদিন পর শিশু জনির (০৪) লাশ উদ্ধার হয়েছে।জনি কিশোরগঞ্জ জেলার নোয়াপাড়া গ্রামের মৃত. তাজুল ইসলামের পুত্র।
রবিবার দুপুরে উপজেলার সোহাগপুর এলাকার একটি চাতালকল সংলগ্ন খাল থেকে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহতের বিধবা মা তহুরা বেগম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে জনি নিখোঁজ হয়। গত তিনদিন ধরে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। অবশেষে খালের পানিতে তার ভাসমান লাশ পাওয়া যায়।
তার দাবি, রনিকে কেউ হত্যার পর লাশ খালে ফেলে দিয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এটি হত্যাকাণ্ড কিনা জানা যাবে।
