ভেড়ামারা থানার ওসি প্রত্যাহার

আপডেট : ১৬ আগস্ট ২০১৫, ২২:০০
কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞাকে প্রত্যাহর করা হয়েছে।
 
রবিবার বিকাল সাড়ে চারটার দিকে তাকে প্রত্যাহারের ঘোষণা দেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা।
 
সড়ক দুর্ঘটনায় স্থানীয় এক ব্যক্তির ক্ষয়-ক্ষতির আপোষ মীমাংসার টাকা লেনদেনের ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী আখতারুজ্জামান মিঠু থানার ওসি ছগির মিঞার কাছে যান। এ সময় ছগির মিয়া তার সঙ্গে আশালীন আচরণ করেন। এর জের ধরে দলটির নেতা-কর্মীরা আন্দোলন করলে তাকে ঊর্ধ্বতন প্রশাসনের কর্মকর্তারা প্রত্যাহার করতে বাধ্য হয়।
 
ভেড়ামারা মডেল থানার ওসি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আপোষ মীমাংসার টাকা নেওয়ার ব্যাপারে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়।’