পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমা অব্যাহত

আপডেট : ১৬ আগস্ট ২০১৫, ১৯:৫৯
 
পুঁজিবাজারে সার্বিক মূল্য সূচক কমা অব্যাহত আছে। সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। 
 
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমতে কমতে সাড়ে ৫০০ কোটি টাকারও নিচে নেমে এসেছে। লেনদেন কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। 
 
রবিবার ইঞ্জিনিয়ারিং এবং ওষুধ খাতে লেনদেন হয়েছে ২০৩ কোটি টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ২৮ শতাংশ। রবিবার লেনদেনের শীর্ষে ছিল শাহজীবাজার পাওয়ার কোম্পানি। এ ছাড়া, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আরএসআরএম স্টিল, ইসলামী ব্যাংক এবং ইউনাইটেড পাওয়ার লেনদেনে এগিয়ে ছিল। 
 
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৫ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৩৩ কোটি ৪০ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ৬৯ কোটি ৮৪ লাখ টাকা টাকা কম। লেনদেনকৃত ৩২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৮৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৮ কোটি ৭৮ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ১০ কোটি টাকা কম। 
 
লেনদেনকৃত ২৪৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের।