নাচোলে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১৬ আগস্ট ২০১৫, ২০:০০
জেলার নাচোল উপজেলায় যৌতুকের দাবিতে ছয় মাসের অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে স্বামী।
 
শুক্রবার উপজেলার সোনাইচন্ডী বসুন্ধরা পাড়ার নয়ন মিয়া (২২) ও তার মা খোতেজা বেগম  (৪০) স্ত্রী অন্তঃসত্ত্বা হাবিবা খাতুনকে (২০) বেধড়ক পেটালে একপর্যায়ে তার গর্ভপাত ঘটে। এ ঘটনার পরের দিন শনিবার সকালে আটটার দিকে হাবিবা মারা গেলে তার স্বামী ও শাশুড়ি গা ঢাকা দেয়।
 
এ ঘটনায় মৃতের ভাই বাদী হয়ে হত্যা মামলা করেন। এ মামলায় স্বামী নয়ন ও শাশুড়ি খোতেজাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।