সিরাজগঞ্জের সদর পৌর এলাকার মিরপুর মহল্লায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল পাঁচটার দিকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
তারা হলো- শাহীন (০৪) ও শাহিদা (০৩)। তাদের বাবা মিরপুর মহল্লার বাসিন্দা আব্দুল মজিদ।
জানা গেছে, বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয় শাহীন ও শাহিদা। এর কিছু সময় পর পাঁচটার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
