চিটাগাং সিমেন্টের শেয়ার কেলেঙ্কারি মামলার জেরা শুরু হয়েছে।
রবিবার পুঁজিবাজারের মামলা নিষ্পত্তি সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালে মামলার বাদী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক নির্বাহী পরিচালক এম এ রশীদ খানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
এ দিকে, রবিবার মামলার আসামি আবু তৈয়বের জামিন মঞ্জুর করেছেন আদালত। এর আগে ৯ আগস্ট মামলার আসামি ও ডিএসইর সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমান এবং বুলবুল সিকিউরিটিজের মালিক এ এস শহিদুল হক বুলবুলের জামিন মঞ্জুর করেছিলেন আদালত। ওই দিন আবু তৈয়ব আদালতে হাজির হননি। অসুস্থতার জন্য রবিবার অ্যাম্বুলেন্সে করে তিনি আদালতে উপস্থিত হন।
