বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত দিয়ে রোববার সন্ধ্যায় বাংলাদেশ থেকে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সদস্যরা।
বিজিবি চেকপোস্ট ক্যাম্প সূত্রে জানা গেছে, পাসপোর্ট ভিসা ছাড়া তিন বাংলাদেশি যুবক ভারতে যাওয়ার জন্য সাদিপুর গ্রামে বাবলা মিয়ার বাড়িতে অবস্থান করছে এমন সংবাদে বিজিবি একটি টহল দল বাবলা মিয়ার বাড়িতে অভিযান চালিয়। সেখানে খুলনা থেকে আসা ৩ যুবককে আটক করা হয়। তবে বাবলাকে আটক করতে পারেনি বিজিবি।
বেনাপোল পোর্ট থানায় বাবলার নামে জিডি করে ৩ যুবককে থানায় হস্তান্তর করা হয়েছে।
