জেলার মধুখালী উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন।
রবিবার বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে বেদীর সামনে ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন তারা।
এ সময় সম্প্রতি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী নেতা মধুখালী উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, সহ-সভাপতি রতন কুমার বিশ্বাস, আব্দুস সালাম মিয়া, বদিউল আলম ফিরোজ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মিয়া, অ্যাডভোকেট আলিউজ্জামান খোকন, মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম এম বাবুল আক্তার, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, ধর্ম সম্পাদক সৈয়দ এটিম মাসউদ, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী সুরাইয়া সালাম, সাধারণ সম্পাদক রাধা রাণী ভৌমিক, শিবু কুমার, একে আজাদ, আব্দুর রাজ্জাকসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
