চাঁদা না দেয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্মকর্তাকে মারপিট

আপডেট : ১৭ আগস্ট ২০১৫, ০০:৫৮

চাঁদা না দেয়াকে কেন্দ্র করে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন কর্মকর্তা মোহাম্মদ আলীকে মারপিট করে কক্ষ ভাঙচুর করেছে কতিপয় কর্মকর্তা-কর্মচারী। গতকাল রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। দু’পক্ষ একে অপরের মুখোমুখি অবস্থান করায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মতিউর রহমানকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।