ঈশ্বরদীতে আওয়ামী লীগ নেতার কাণ্ডে শোক অনুষ্ঠান পণ্ড!

আপডেট : ১৭ আগস্ট ২০১৫, ০১:৩৮

ঈশ্বরদীর লক্ষীকুণ্ডা ইউনিয়নের চার বছর পূর্তি ও জাতির জনকের শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান পণ্ড হয়ে গেল আওয়ামী লীগ নেতার দাপটে।  লক্ষীকুণ্ডার চেয়ারম্যান আনিসুল হক মোল্লা জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান শরীফ ও তার সমর্থকরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে। গতকাল শোক দিবস পালন উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সকাল থেকে লোকজন আসতে শুরু করে। এসময় আকস্মিকভাবে আনিসুর ও তার লোকজন অনুষ্ঠানে আসতে এলাকাবাসীকে বাধা দেয়। তারা আড়াই মণ দইসহ অতিথিদের খাবার রাস্তায় ফেলে দেয়।

 

এ ব্যাপারে আনিসুর রহমান শরীফ বলেন, সব মিথ্যা কথা। এ ঘটনার সাথে তার কোন সম্পৃক্ততা নেই। আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য অপপ্রচার করা হচ্ছে।  অনুষ্ঠানে খাবারের ব্যবস্থা ছিল। তার কোন কোন কর্মী দাওয়াত না পেয়ে এমনটি করছে।