মুক্তাগাছায় বাসচাপায় হেলপার নিহত

আপডেট : ১৭ আগস্ট ২০১৫, ১০:০১



ময়মনসিংহের মুক্তাগাছায় বাসের চাপায় ঐ বাসের হেলপার আব্দুল হাকিম (৩০) নিহত হয়েছেন। রবিবার বিকেলে উপজেলা শহরের ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রবিবার বিকালে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের পাশে ইসলাম পরিবহন নামের একটি বাস পাকিং করা ছিল। হেলপার বাসটির নীচে বসে মেরামত করছিলেন। চালক হেলপারের অবস্থান না জেনে বাসটি চালাতে থাকলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে  ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।