রাজধানীর তুরাগ এলাকায় ট্রাকের ধাক্কায় একজন ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনার আরো একজন আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত একটার দিকে এই ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান সেলিম ঢাকার ব্র্যাক ব্যাংকের আজিমপুর শাখায় কর্মরত ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত একটার দিকে আহত অবস্থায় আসাদুজ্জামানকে হাসপাতালে আনা হয়। পৌনে দুইটার দিকে তিনি মারা যান। আহত জাকিরকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে ইবনে সিনা হাসপাতালে চিকিত্সা দেয়া হয়।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
