জয়পুরহাটের আক্কেলপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আব্দুস সালাম (২৫) নামে এক মাছ ব্যবসায়ী মারা গেছেন। রবিবার রাতে সাড়ে ১১টার দিকে উপজেলার তিলকপুর বাজারে এই ঘটনা ঘটে। আব্দুস সালাম উপজেলার তিলকপুর এলাকার নুরনগর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, রাতে সালাম ভুল করে বিদ্যুতের খোলা তারে হাত দিলে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
