শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আপডেট : ১৭ আগস্ট ২০১৫, ১২:০৭


শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সোমবার সকাল ৭টায় থেকে দেশব্যাপী এই ভোটগ্রহণ শুরু হয়। খবর এএফপির।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ৯ ঘণ্টাব্যাপী ভোটগ্রহণ চলবে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে ৭৪ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহেন্দ্র রাজাপাকসে এই নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হবেন। আট মাস আগে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব হারান।