ব্রাজিলে সরকারবিরোধী বিক্ষোভ

আপডেট : ১৭ আগস্ট ২০১৫, ১২:২৭


অর্থনৈতিক মন্দা ও রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানিতে দুর্নীতির অভিযোগে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের অভিসংশনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ চলছে। সরকারবিরোধী এই বিক্ষোভে লাখ লাখ মানুষ নিয়েছে। খবর বিবিসির।

দেশটির অন্যতম প্রধান শহর সাও পাওলোর রাজপথ থেকে কোপাকাবানা সমুদ্রসৈকত ও আরো বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করেছে সরকারবিরোধী আন্দোলনকারীরা।

বিবিসি বলছে, রাজধানী ব্রাসিলিয়ায় কংগ্রেসের বাইরেও বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীদের অনেকে ব্রাজিলের জাতীয় ফুটবলদলের জার্সি পরে ‘দিলমা আউট’ লেখা ব্যানার নিয়ে ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে স্লোগান দেন।

আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল ও জ্বালানি কোম্পানি পেট্রব্রাসে ঘুষ ও দুর্নীতির যে অভিযোগ উত্থাপিত হয়েছে তাতে রৌসেফ জড়িত না হলেও তার অজ্ঞাতসারে কিছু ঘটেনি।

চলতি বছরের মার্চেও একই দাবিতে দেশটিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছিল।

অনেকের মতে, ২৫ বছরের মধ্যে বর্তমানে রৌসেফের অধীনেই দেশটির অর্থনীতি সবচে নাজুক অবস্থায় রয়েছে।