নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল হামিদ আসামির উপস্থিতিতে এই আদেশ দেন। রায়ে মৃত্যু না হওয়া পর্যন্ত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করার কথা বলা হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, কলমাকান্দার গোবিন্দপুর গ্রামের পশর আলী ও তার স্ত্রী হালিমার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই কলহ হতো। এরই জের ধরে ২০০৫ সনের ১১ ফেব্রুয়ারি রাত দুইটার সময় পরশ আলী ঘরে থাকা কুড়াল দিয়ে স্ত্রী হালিমার শরীরে ২/৩টি কোপ দেয়। হালিমার চিত্কার শুনে পাশের ঘরে থাকা পরশ আলীর ছেলে মতি মিয়া ছুটে আসে। এসমসয় কুড়াল ফেলে পরশ আলী চলে যায়। কুড়ালের আঘাতে ঘটনাস্থলেই হালিমা মারা যান।
পরে মতি মিয়া বাদী হয়ে বাবার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে ঐ বছরের ৩১ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে। উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণাদি গ্রহণ করে আজ এই আদেশ দেয় আদালত।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি অ্যাডভোকেট আজম খান এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সমীর কান্তি সরকার।
