মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কান্তিলাল রবিদাস (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। রবিবার সন্ধ্যায় উপজেলার শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজ গেইট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজ গেইট সংলগ্ন এলাকায় একটি অটোরিকশাকে অন্য দুটি অটোরিকশা ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সঙ্গে প্রথম অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারীযাত্রীসহ পাঁচজন যাত্রী আহত হন। গুরুতর অবস্থায় কান্তিলাল রবিদাসকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুর্ঘটনা কবলিক অটোরিকশা দুটি জব্দ করা হয়েছে।
