কালিগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা

আপডেট : ১৭ আগস্ট ২০১৫, ১৭:০৪
 
সাতক্ষীরার কালিগঞ্জে তৃতীয় শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। রবিবার গভীর রাতে মেয়েটির বাবা বাদী হয়ে খলিলুর রহমান ওরফে মেজবাবুকে আসামি করে মামলাটি করেন।  খললুর উপজেলার কুশুলিয়া গ্রামের কালু সরদারের ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ঐ ছাত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে শিশুটি বিদ্যালয়ের সামনে খলিলের মনোহরী দোকানে যায়। খলিল এসময় বিভিন্ন মনোহরী দ্রব্যাদি শিশুটিকে দিয়ে তার দোকানে অপেক্ষা করতে বলে। এর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়। এসময় সে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি রক্তাক্ত অবস্থায় দৌড়ে বাড়িতে এসে তার মাকে ঘটনাটি জানায়।
 
এঘটনা চারিদিকে ছয়ে পড়লে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা থানায় মামলা না করে সালিশী বৈঠকের মাধ্যমে আপোষ করার চেষ্টা করে। রবিবার রাতে শিশুটিকে নিয়ে থানায় এসে তার বাবা মামলা দায়ের করেন।
 
এ ব্যাপারে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
 
তিনি আরো জানান, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।