জেলার ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ না থাকায় চিকিৎসা সেবা ব্যাহতসহ টিকাদান কর্মসূচি (ইপিআই ক্যাম্প) বন্ধ রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকালে বজ্রসহ মুষলধারে বৃষ্টি হলে হাসপাতাল সংলগ্ন দুই শ কেবিএ ট্রান্সফরমারটি পুড়ে যায়। এ কারণে হাসপাতালে গত তিনদিন ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। এতে হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। বন্ধ রয়েছে টিকাদান কর্মসূচিও।
মেডিক্যাল ট্যাকনোলোজিস্ট উপেন চন্দ্র সাহা জানান, উপজেলার জোড়াবাড়ি, বোড়াগাড়ি, সোনারায়, হরিণচড়া ও ডোমারসহ পাঁচটি ইউনিয়নে ১৫টি টিকাদান কেন্দ্রে চালু থাকার কথা থাকলে বিদ্যুৎবিচ্ছিন্ন থাকায় কার্যক্রম পরিচালনা সম্ভব হচ্ছে না। সোমবারের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে ভ্যাকসিনগুলো নষ্ট হয়ে যেতে পারে।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম জানান, শনিবার থেকে হাসপাতাল বিদ্যুৎ বিহীন রয়েছে । তাই স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে।
আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আব্দুল মতিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
