রংপুরের মিঠাপুকুরে ৩ কেজি ওজনের একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে পায়রাবন্দ ইসলামপুর আমবাড়ি থেকে এটি উদ্ধার করা হয়।
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান, উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর আমবাড়ি গ্রামের সাখাওয়াত হোসেন নামে একজন কৃষক তার বাড়ির পাশে ড্রেন বানানোর জন্য মাটি খুঁড়ছিলেন। এসময় তিনি মাটির নিচে একটি লোহার খণ্ড দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিকেলে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল এসে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটায়। স্থানীয়রা জানান, মুক্তিযুদ্ধের সময় দমদমা ব্রিজ এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর ঘাটি ছিল। ধারনা করা হচ্ছে উদ্ধারকৃত মর্টার শেলটি সেই সময়ের।
উল্লেখ্য, গত বছরের ১৬ অক্টোবর একই এলাকা থেকে ৭ কেজি ওজনের একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছিল।
