পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকারকে স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সাবেক এ পুলিশ কর্মকর্তাকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে।
