জেলার উখিয়া উপজেলায় অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। আটকরা হলেন, রামু উপজেলার ধেছুয়াপালং গ্রামের মো. শফিউল আলম (৩২) এবং ঢাকা সাভার গবিনাথপুর এলাকার শিকারাণী দাশ (৪০)।
মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবি রবিবার দিবাগত রাত তিনটার দিকে কক্সবাজারগামী ওই অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে সিটের নিচে মোড়ানো এসব ইয়াবাগুলো খুঁজে পায়। এ ঘটনায় রামু থানায় মামলা হয়েছে। বিজিবি ইয়াবা ও আটকদের পুলিশে সোপর্দ করেছে।
কক্সবাজার ১৭ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম জানান, জব্দকৃত ইয়াবা ও অ্যাম্বুলেন্সের মূল্য প্রায় এক কোটি ৭৫ লাখ টাকা।
