ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১৭ আগস্ট ২০১৫, ২১:০৭
 
রাজধানীর হাজারীবাগে রাজা (১৭) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। গণকতলীতে চুরির অভিযোগে সোমবার বিকালে এ ঘটনা ঘটান হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু।
 
নিহত রাজার বাবার নাম বাবুল মিয়া। ৪৬ নম্বর গণকটুলীতে তাদের বাসা।
 
রাজার ফুফু রত্না জানান, মোবাইল চুরির অভিযোগ দিয়ে বিকালের দিকে রাজাকে ওই এলাকার ছাত্রলীগ নেতা আরজু ডেকে নিয়ে যান। এরপর গণকতলী এলাকার ৪৫ নম্বর বাসায় নিয়ে তাকে বেধড়ক পেটানো হয়। এরপর আরজুর লোকজন রাজাকে অচেতন অবস্থায় তার বাসার সামনে রেখে যান। স্থানীয়দের সহায়তায় রাজাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়া হলে বিকাল পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিত্সক।
 

হাজারীবাগ থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, ঘটনাটি আমরা শুনেছি। এটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।