‘উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে’

আপডেট : ১৭ আগস্ট ২০১৫, ১৯:৪০
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছে। উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
 
সোমবার চট্টগ্রামের আগ্রাবাদে পরিবার পরিকল্পনা অধিদফতরের নিজস্ব ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
 

মোহাম্মদ নাসিম বলেন, ‘গ্রামাঞ্চলে ডাক্তার পদায়নসহ স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য কাজ পরিচালিত হচ্ছে। কমিউনিটি ক্লিনিক চালু, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুহার হ্রাসকরণ প্রভৃতি সাফল্যের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। তিনি বলেন, ‘অর্জিত সাফল্য অব্যাহত রেখে নতুন কর্মসূচি নিয়ে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানো শতভাগ নিশ্চিত করতে হবে।’