গাজীপুরে পশু খাদ্য উদপাদনকারী দুটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান পৃথক অভিযানে এ জরিমানা আদায় করেন।
গাজীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, উপজেলার শিশিরচালা মেম্বার বাড়ি এলাকায় ন্যাশনাল ফিড মিলস লিমিটেডে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। ওই প্রতিষ্ঠানে খাদ্যে মান নিয়ন্ত্রণ ল্যাব, প্রাণী সম্পদ অধিদপ্তরের নিবন্ধন হালনাগাদ ও পণ্যের বস্তায় মূল্য তালিকা না থাকায় এবং অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন করায় ভোক্তা অধিকার আইন ও পশু খাদ্য আইনে ওই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা এবং ছয় হাজার ৯৯৪ কেজি ভেজাল পশু খাদ্য ধ্বংস করা হয়।
একই অভিযোগে জেসন এগ্রোভেট লিমিটেড কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
