যুক্তরাষ্ট্রে দুটি ছোট বিমানের সংঘর্ষে নিহত ৪

আপডেট : ১৭ আগস্ট ২০১৫, ১৯:৫৬
 
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগোতে ছোট দুটি বিমানের সংঘর্ষে অন্তত চারজনের প্রাণহানি হয়েছে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে রবিবার এই দুর্ঘটনা ঘটে। মার্কিন গণমাধ্যম সূত্রে সোমবার খবরটি দিয়েছে এএফপি।
 
খবরে বলা হয়, দুই ইঞ্জিনবিশিষ্ট সাবরেলিনার এবং এক ইঞ্জিনবিশিষ্ট সেসনা-১৭২ বিমান দুটোর মধ্যে সংঘর্ষ হয়। লস এঞ্জেলস টাইমস লিখেছে, সান ডিয়াগোর ব্রাউন ফিল্ড বিমানবন্দরের কাছে ওই সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণ সম্পর্কে স্পষ্ট করে কোনো তথ্য পাওয়া যায়নি।