মা হচ্ছেন শায়না আমিন

আপডেট : ১৭ আগস্ট ২০১৫, ২০:১৮

মডেল-অভিনেত্রী শায়না আমিনের জীবনে আরেকটি অধ্যায় শুরু হতে যাচ্ছে, ঘরে আসছে নতুন অতিথী। মা হতে চলেছেন তিনি। রোববার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান শায়না আমিন।

স্ফীত গর্ভের ছবি তুলে ফেসবুকে পোস্ট করে এই মডেল ও অভিনেত্রী স্বামীকে ট্যাগ করে লিখেছেন, 'শরীরে একটা আশীর্বাদ বহন করছি'।

জানা গেছে, মাসুদ রানা নামে এক যুক্তরাজ্য প্রবাসীকে দ্বিতীয় বিয়ে করে বর্তমানে যুক্তরাজ্যের ডনক্যাস্টারে বসবাস করছেন শায়না আমিন। এ কারনেই দীর্ঘদিন ধরেই পর্দায় অনুপস্থিত। এর অাগে ২০১১ সালে আসাদুজ্জামান সেতু নামে একজনকে বিয়ে করেছিলেন তিনি, সেখানে তিন বছরের সংসারে কোন সন্তান নেন নি।

২০০৬ সালে বদরুল আনাম সৌদের ‘ক্রস কানেকশন’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় ক্যারিয়ার শুরু শায়নার। এরপর বেশকিছু বিজ্ঞাপন ও নাটকে কাজ করেন। তবে ২০১১ সালে ‘এক জীবন’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে আলোচনায় আসেন। এছাড়া বড় পর্দায় মেহেরজান, পিতা এবং পুত্র এখন পয়সাওয়ালা সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন।