সাভারে শ্বাসরোধে স্ত্রীকে খুন, স্বামী আটক

আপডেট : ১৭ আগস্ট ২০১৫, ২০:২১
সাভারে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী। সোমবার সকালে পৌর এলাকার ডগরমোড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত প্রিয়ার (২৩) স্বামী মামুনকে আটক করেছে সাভার থানা পুলিশ।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রিয়ার সঙ্গে স্বামী মামুনের ঝগড়া হয়। এ সময় ঘরের ভিতর প্রিয়াকে হত্যার পর লাশ সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখে মামুন। পরে ঘরের দরজা তালা লাগিয়ে পালিয়ে যাওয়ার সময় মামুনকে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এবং ঘাতক স্বামী মামুনকে আটক করে।
 
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে।