শিশু হৃদয় গুলিবিদ্ধের ঘটনায় কুমিল্লায় গ্রেফতার ২

আপডেট : ১৭ আগস্ট ২০১৫, ২১:১৩
 
কুমিল্লায় শিশু তানভীর হাসান হৃদয় গুলিবিদ্ধের ঘটনায় সোমবার সন্ধ্যায় মামলার প্রধান আসামি নাজিমের ভাই নাছির ও সহযোগী পিন্টু কুমার দাসকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
 
জানা যায়, আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসায়ের দ্বন্দ্বে নগরীর শুভপুর এলাকায় রবিবার সকালে দু’গ্রুপে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয় শিশু হৃদয়। 
 
কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, পুলিশ অভিযান চালিয়ে নাছিরকে শুভপুর এলাকা থেকে এবং পিন্টু কুমার দাসকে আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের নমসুদপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং নাজিমকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।