জেলার পাঁচবিবি উপজেলার চেঁচড়া সীমান্তের ভারতীয় অভ্যন্তর থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হয়েছেন। মারাত্মক আহত অবস্থায় তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চেঁচড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাকারবারী মিলন ভারতে যেতে চাইলে বিজিবি তাতে বাধা দেয়। পরে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মিলন বিজিবিকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়লে লক্ষ্যভ্রষ্ট হয়ে স্থানীয় কৃষক সুমন গুলিবিদ্ধ হন।
জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাকারবারীরা পণ্য পাচারের প্রস্তুতি নিচ্ছিল এ সময় তাতে বাধা দিলে চোরকারবারীদের একজন এ কাণ্ড ঘটায়।
