একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল মামলার সার সংক্ষেপ জমা দিতে দুই সপ্তাহ সময় পেয়েছে রাষ্ট্রপক্ষ।
প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।
রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ মামলার সার সংক্ষেপ জমা দেওয়ার জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।
