দক্ষিণ কোরিয়ায় রাতে ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ১০:৫০


দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলগুলোতে রাতে ইন্টারনেট ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। রাত একটা থেকে ভোর ছয়টা পর্যন্ত ইন্টারনেট ব্যবহারে এই 'কারফিউ' জারি করা হয়েছে।

আর এতে খুবই অসন্তুষ্ট হয়েছের শিক্ষার্থীরা।

কোরিয়া টাইমস বলছে, কিছু বিশ্ববিদ্যালয় গেম খেলার সাইটের উপর বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, রাতে অনলাইনে বড্ড বেশি সময় নষ্ট করে ছেলেমেয়েরা আর তাতে দরকারি ঘুম নষ্ট হয়।

আর গেম খেলে তারা শুধু শুধু সময় নষ্ট করে অন্যদেরও যন্ত্রণার কারণ তারা।

এসব বন্ধ করতেই এই নিষেধাজ্ঞা।

তবে ছাত্ররা উল্টো বলছে, ক্লাসের পড়াশোনার জন্য গবেষণা করতেই বরং তারা ইন্টারনেট ব্যাবহার করেন।

-বিবিসি