ব্লগার হত্যা: আনসারুল্লাহর তিন সদস্য গ্রেফতার

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ১৫:৪৮
ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাসকে হত্যার মূল পরিকল্পনাকারী আনসারুল্লাহ বাংলা টিমের তৌহিদুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। এই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- সাদেক আলী ও আমিনুল মল্লিক। 
 
র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান জানান, সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি ও নীলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির সামনে মুক্তমনা ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে। 
অন্যদিকে ১২মে সিলেটে অনন্ত বিজয় দাসকে একইভাবে কুপিয়ে হত্যা করা হয়।