সুনির্দিষ্ট মামলায় প্রবীরকে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ১৪:১০
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সুনির্দিষ্ট মামলায় সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেফতার করা হয়েছে। 
 
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 
 
মন্ত্রী বলেন, কণ্ঠরোধের জন্য নয়, মতামত প্রকাশের জন্যও নয়, তার (প্রবীর) কারণে অন্যের জীবন হুমকির মুখে পড়ায় প্রবীর সিকদারকে গ্রেফতার করা হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।