লালপুরে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ১৪:৪২
নাটোরের লালপুরে মীর হাসান মাহমুদ সৈকত (১৯) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
মঙ্গলবার দুপুরে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের গ্যারেজের পেছনে আখ ক্ষেতের বাঁধ থেকে তার লাশ উদ্ধার করা হয়। 
 
সৈকত গোপালপুর ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর মহল্লার বীর মুক্তিযোদ্ধা মীর জহিরুল ইসলাম মানিকের পুত্র।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৈকত রবিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। মঙ্গলবার দুপুরে সুগার মিলের গ্যারেজের পেছনে কেউ একজন লাশ দেখতে পেয়ে লোকজনকে জানায়। পরে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করে পুলিশকে জানায়। অ্যাসিড বা অন্য কোন রাসায়নিক পদার্থ দিয়ে তার গলা ও পেট ঝলসানো রয়েছে। 
 
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই তালুকদার জনান, লাশের শরীরে আঘাতের চি‎হ্ন রয়েছে। কিভাবে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাশ ময়না তদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।