ব্যাংককে সন্দেহভাজন হামলাকারী শনাক্ত

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ১৬:৪৫
 
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মন্দিরের কাছে হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন থাই জান্তা প্রধান প্রায়ুথ চান ওশা । মঙ্গলবার সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
 
সোমবার সন্ধ্যায় ইরওয়ান মন্দিরের কাছে বোমা হামলায় বিদেশিসহ ২২ জন নিহত হয়েছেন।
 
থাই কর্তৃপক্ষ জানিয়েছে, মন্দিরের কাছে সিসিটিভি ফুটেজে একজন সন্দেহভাজনকে আমার দেখেছি।  তাকে খোঁজ হচ্ছে।
 
দেশটির অর্থনীতিকে ধ্বংস করে দেয়ার জন্য এই হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছে থাইল্যান্ডের সরকারের। তবে এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। 
 
এদিকে আজ আবারো  ছোট ধরণের বিস্ফোরণ ঘটেছে। একটি সেতু থেকে নদীতে এটি ছোড়া হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।
 
জাতীয় পুলিশ প্রধান সমইয়ত পাম্পানমুয়াঙ বলেছেন, সন্দেহভাজন ঐ ব্যক্তি হুলদ রঙের শার্ট পরিহিত ছিলেন। প্রথম সিসিটিভ ফুটেজে তার কাঁধে ব্যাগ ছিল। কিন্তু দ্বিতীয় ফুটেজে দেখা গেছে, তার কাঁধে কোনো ব্যাগ নেই। সন্দেহভাজন ঐ ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক বা বিদেশি হতে পারে। খবর: রয়টার্স।