মাগুরায় পেট্রোল বোমা মামলা: ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ১৫:৪৪
বিএনপির হরতাল-অবরোধে মাগুরায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় পাঁচ শ্রমিক নিহতের মামলায় ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
 
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওসি ইমাউল হক জানান, মঙ্গলবার দুপুরে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তিনি এই অভিযোগপত্র দেন।
 
গত ২১ মার্চ মাগুরা-যশোর সড়কের মঘীরঢাল এলাকায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় পাঁচ বালু শ্রমিক নিহত হন।