টেকনাফে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ১৬:৪৫
কক্সবাজারের টেকনাফে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী আসামি নুরুল হক ভূট্টো গ্রেফতার হয়েছেন। তিনি ডাকাতি, অপহরণ ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
 
মঙ্গলবার দুপুর ২টার দিকে টেকনাফ পৌর এলাকার নাজিরপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নুরুল হক ভূট্টো টেকনাফ পৌর এলাকার নাজিরপাড়ার এজাহার মিয়ার ছেলে।
 
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার  জানান, গ্রেফতার নুরুল হক ভূট্টোর বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি পলাতক ছিলেন। সম্প্রতি এলাকায় ফিরে এসেছেন এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি একজন ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে টেকনাফ থানায় ডাকাতি, অপহরণ, জমি দখল ও অস্ত্রসহ পাঁচটি মামলা রয়েছে।