জেলার কিশোরগঞ্জ উপজেলায় বালু উত্তোলনের খননকৃত পানি ভর্তি খালে পড়ে জিমা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল তিনটায় উপজেলার রনচন্ডী ইউনিয়নের সোনাখুলি গ্রামে এ ঘটনা ঘটে। জিমা ওই গ্রামের আজহারুল ইসলামের মেয়ে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোকলেছার রহমান বিমান জানান, হ্যাভ ইন্টান্যাশনালের বালু উত্তোলনের ওই খননকৃত খালের পাশে খেলা করছিল জিমা। এ সময় সে পা পিছলে খালে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
