ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে নয়া দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানিয়েছেন, শেখ হাসিনা বুধবার সকালে দিল্লি গিয়ে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়ে বিকালেই ঢাকায় ফিরবেন। এ সময় তার সঙ্গে থাকবেন বোন শেখ রেহানা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
শুভ্রা মুখার্জি মঙ্গলবার সকালে মারা যান। তার বাবার আদি বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার ভদ্রবিলা গ্রামে।
