দেশে আইনের শাসন নেই: এরশাদ

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ১৭:৫৯
 
জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘একজন সাধারণ নাগরিক হিসেবে আজ আমি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। গত কিছুদিন ধরেই সারা দেশে শিশু হত্যা হচ্ছে। অপরাধীরা ধরা পড়ছে না। কারণ দেশে আইনের শাসন নেই। জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে।’
 
মঙ্গলবার রাজধানীর পল্টনে জাতীয় পার্টি আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান। এরশাদ বলেন, ‘গণতন্ত্র বলতে আমরা কি বুঝি? গণতন্ত্র মানে ভোটের অধিকার, কথা বলার অধিকার, বাঁচার অধিকার। সাধারণ মানুষকে আজ এই অধিকার কে দেবে?
 

তিনি বলেন, ‘রাজন হত্যার আসামি সৌদি আরবে চলে গেছে। কবে ফিরবে জানি না, আদৌ ফিরবে কি না তাও জানি না। রাজন হত্যা, রবিউল হত্যার পর গতকালও একটা খুন হলো। এভাবে একটা দেশ চলতে পারে না।’