মেঘনা নদীতে ডুবে দুই বোনের মৃত্যু

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ১৯:০৬
মেঘনা নদীতে ডুবে নূরজাহান (৪) ও হালিমা (৩) নামে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার  বিকেলে নরসিদী শহরের বাউলপাড়া এলাকাধীন মেঘনা নদীতে এ ঘটনাট ঘটে । দুই শিশু বাউলপাড়া এলাকার জামান মিয়ার মেয়ে।
 
জানা গেছে, দুপুরে খাবারের পর ওই দুই বোনকে মা ঘুমাতে বলে অন্য কাজে চলে যান। কিছুক্ষণ পর তাদের বাবা জামান মিয়া বাড়িতে গিয়ে দুই সন্তানকে না দেখতে পেয়ে খুঁজতে থাকেন। পরে তাদের সহপাঠী অপর এক শিশু জানায় দুইজন মেঘনা নদীর পাড়ে খেলতে গেছে। বিকেল চারটায় মেঘনা নদীর আশপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে নদীতে তাদের ভাসমান লাশ দেখতে পাওয়া যায়।
 
পরে এলাকাবাসীর সহায়তায় এদের লাশ উদ্ধার করা হয়।