চান্দিনায় ভারতীয় নাগরিক আটক

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ১৯:১১
জেলার চান্দিনা উপজেলায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে উত্তম ভৌমিক (৪০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন তীরচর এলাকা থেকে তাকে আটক করা হয়। উত্তম ভোমিক ত্রিপুরার কাকরাবন থানাধীন তুলামুড়া গ্রামের মনোরঞ্জন ভৌমিকের ছেলে।
 
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে।