মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩, আহত ২

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ১৯:৫৫
মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নিহত ও দুই জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এরা হলেন, মুন্সীগঞ্জের সদর উপজেলার চৌগারার পাড় গ্রামের শফি শেখের পুত্র মোজাম্মেল (৩৫) ও মতিন (৩০)। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত আধারিয়া তলার আ. বারেকের পুত্র বিজয় (২০) ও দক্ষিণ রামগোপালপুর গ্রামের আইয়ুব আলী শেখের পুত্র সবুজকে (১৯) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
সদর থানার এস আই জামিল জানান, বিদ্যুৎস্পৃষ্টে তিনজন নিহতের খবর শুনে মুন্সীগঞ্জ হাসপাতালে গিয়ে লাশ পাইনি। তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ময়না তদন্তের প্রয়োজন হলে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে।