টেকনাফে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ২০:০২
জেলার টেকনাফ উপজেলায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভূট্টোকে (৩০) গ্রেফতার করেছেন পুলিশ। তিনি সদর ইউনিনের নাজির পাড়া গ্রামের এজাহার মিয়ার ছেলে।
 
মঙ্গলবার ভোর রাতে সদর ইউনিয়নের নাজিরপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার কাছে কিছু পাওয়া যায়নি।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদক, অপহরণ, জমি দখল ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেলা আদালতে পাঠানো হয়েছে। তিনি আদালতের গ্রেফতারি পরোয়ানার আসামি।